নুসরা ফ্রন্টের হাসপাতালে ইসরাইলি ওষুধ
-
নুসরা ফ্রন্টের হাসপাতাল
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক আন-নুসরা ফ্রন্ট পরিচালিত একটি হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ইসরাইলি ওষুধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের ইসরাইল সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীটি আহত সন্ত্রাসীদের চিকিৎসার জন্য ওই হাসপাতাল পরিচালনা করে আসছিল।
গতকাল (শুক্রবার) সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে- কুনেইত্রা ক্রসিংয়ের কাছে হাসপাতালটি অবস্থিত যা ইসরাইল অধিকৃত গোলান মালভূমির একেবারেই কাছে।
খবরে বলা হয়েছে, হাসপাতালে একটি অপারেশন রুম রয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে ইসরাইলি চিকিৎসা ডিভাইস, ল্যাবরেটরি সরঞ্জাম এবং ওষুধের গুদাম রয়েছে। এ গুদামে ইসরাইল ও জর্দানে তৈরি বিপুল পরিমাণ ওষুধ পাওয়া গেছে।
এছাড়া, পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটি দেশ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসা পণ্য রয়েছে। গতকাল এ হাসপাতাল এবং ওষুধের গুদাম আবিষ্কারের পাশাপাশি সিরিয়ার সেনারা দারা প্রদেশের ইয়ারমুকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় রকমের সাফল্য পেয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮