সেনা অভিযানের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছে ১০০ দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i60528-সেনা_অভিযানের_মুখে_সিরিয়া_ছেড়ে_পালিয়েছে_১০০_দায়েশ
সিরিয়ার সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে অন্তত ১০০ দায়েশ সন্ত্রাসী জর্দানের দিকে পালিয়ে গেছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এরইমধ্যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে বিরাট এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৮ ১২:১২ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাদের বিজয়োল্লাস
    সিরিয়ার সেনাদের বিজয়োল্লাস

সিরিয়ার সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে অন্তত ১০০ দায়েশ সন্ত্রাসী জর্দানের দিকে পালিয়ে গেছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এরইমধ্যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে বিরাট এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (বৃহস্পতিবার) এ ঘটনা তুলে ধরেছে। সংস্থাটি বলছে, দায়েশ সন্ত্রাসীরা দারা প্রদেশের ইয়ারমুক ঘাঁটি থেকে জর্দান সীমান্তের বেইত আরা ও কয়া এলাকার দিকে পালিয়ে গেছে।

তাকফিরি সন্ত্রাসীদের ফাইল ফটো

রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। তবে এরইমধ্যে কয়েক ডজন সন্ত্রাসী সিরিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এছাড়া, সন্ত্রাসীরা নিজেরাই ৩০ দায়েশকে হত্যা করেছে বলে সিরিয়ান অবজারভেটরি খবর দিয়েছে।

বেশকিছু দিন ধরে সিরিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি সেনারা ব্যাপক অভিযান চালাচ্ছে। এসব অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে সেনারা। প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, শিগগিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আসবে।#

পার্সটুডে/এসআইবি/২