দায়েশ ও নুসরা ফ্রন্টের বিরুদ্ধে সিরিয়ার বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i60654-দায়েশ_ও_নুসরা_ফ্রন্টের_বিরুদ্ধে_সিরিয়ার_বিমান_হামলা
সিরিয়ার সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক নুসরা ফ্রন্টের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে দায়েশের ঘাঁটিতে এবং মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে নুসরা ফ্রন্টের আস্তানায় গতকাল (সোমবার) বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০১৮ ০৫:১৫ Asia/Dhaka
  • সিরিয়ার বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ফাইল ফটো)
    সিরিয়ার বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ফাইল ফটো)

সিরিয়ার সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক নুসরা ফ্রন্টের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে দায়েশের ঘাঁটিতে এবং মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে নুসরা ফ্রন্টের আস্তানায় গতকাল (সোমবার) বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সুওয়াইদা প্রদেশের মরুভূমির গভীরে দায়েশের তিনটি আস্তানায় বিমান হামলা চালানো হয়। এতে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। এছাড়া, সন্ত্রাসীদের ব্যবহার বেশকিছু সামরিক যান ও গোলাবারুদ ধ্বংস হয়। 

গত বছরে সিরিয়ায় দায়েশের আনুষ্ঠানিক পতন হয়েছে তবে তাকফিরি সন্ত্রাসী এই গোষ্ঠী নতুন করে দেশটিতে পুনগর্ঠিত হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি দেশের ভেতরে তারা বেশ কয়েকটি গোপন হামলা চালিয়েছে।

এদিকে, হামা প্রদেশে নুসরা ফ্রন্টের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালানো হয়। সানার সংবাদদাতা জানিয়েছেন, নুসরা ফ্রন্টের কয়েকটি সাপ্লাই রুটে বিমান হামলা চালায় সিরিয়ার সামরিক বাহিনী। এতে সন্ত্রাসীদের অবস্থানগুলো ধ্বংস হয় এবং বহু সন্ত্রাসী নিহত হয়েছে।#   

পার্সটুডে/এসআইবি/৭