সই হলো ইরান-ইরাক সীমান্ত চুক্তি
https://parstoday.ir/bn/news/west_asia-i63517-সই_হলো_ইরান_ইরাক_সীমান্ত_চুক্তি
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। আজ (মঙ্গলবার) দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সপ্তম বার্ষিক যৌথ সম্মেলনও অনুষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৮ ১৩:২৮ Asia/Dhaka
  • চুক্তিতে সই করছেন ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এবং মেজর জেনারেল হামিদ আবদুল্লাহ ইব্রাহিম আল-হোসেইনি
    চুক্তিতে সই করছেন ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এবং মেজর জেনারেল হামিদ আবদুল্লাহ ইব্রাহিম আল-হোসেইনি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। আজ (মঙ্গলবার) দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সপ্তম বার্ষিক যৌথ সম্মেলনও অনুষ্ঠিত হয়।

রাজধানী তেহরানে আজ এ চুক্তি সই হয় এবং চুক্তিতে ইরানের পক্ষে সই করেন সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এবং ইরাকের পক্ষে সই করেন মেজর জেনারেল হামিদ আবদুল্লাহ ইব্রাহিম আল-হোসেইনি। ইরান ও ইরাকের মধ্যে এক হাজার ছয়শ নয় কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে।

বৈঠকে জেনারেল রেজায়ি বলেন, এ অঞ্চল বিশেষ করে ইরাকের জন্য একটি বিশাল ষড়যন্ত্র করেছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আর এ গোষ্ঠীর পেছনে মদদ রয়েছে বিশ্বের বলদর্পী শক্তিগুলোর। তবে আল্লাহর রহমতে সেসব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে এবং মার্কিন-ইসরাইলের মদদপুষ্ট তাকফিরি চক্রান্ত ব্যর্থ হয়েছে। এই সফলতার পর আগের যেকোনো সময়ের চেয়ে ইরান ও ইরাকের সীমান্তে যৌথ সহযোগিতা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে বরে মন্তব্য করেন জেনারেল রেজায়ি।#  

পার্সটুডে/এসআইবি/১৪