রাসায়নিক হামলার জন্য বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ায় পৌঁছেছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i63839-রাসায়নিক_হামলার_জন্য_বিদেশী_বিশেষজ্ঞরা_সিরিয়ায়_পৌঁছেছে_রাশিয়া
রাশিয়া সরাসরি অভিযোগ করে বলেছে, বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ায় পৌঁছেছে এবং তারা রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে। রাশিয়া আরো বলেছে, এ ধরনের হামলা চালানোর পর বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ার সরকারের ওপর দোষ চাপাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৮ ১৪:৩৮ Asia/Dhaka
  • সিরিয়ায় রাসায়নিক হামলার শিকার এক ব্যক্তি (ফাইল ফটো)
    সিরিয়ায় রাসায়নিক হামলার শিকার এক ব্যক্তি (ফাইল ফটো)

রাশিয়া সরাসরি অভিযোগ করে বলেছে, বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ায় পৌঁছেছে এবং তারা রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে। রাশিয়া আরো বলেছে, এ ধরনের হামলা চালানোর পর বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ার সরকারের ওপর দোষ চাপাবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (রোববার) এসব অভিযোগ করেছেন। তিনি বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের কাফ্‌র জিতা এলাকায় বিদেশী বিশেষজ্ঞরা ক্লোরিন গ্যাস দিয়ে হামলা চালাবে এবং এ হামলা হবে আগামী দুই দিনের মধ্যে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ

জেনারেল কোনাশেংকভ বলেন, “ইদলিব প্রদেশের বাসিন্দাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে, ইংরেজি ভাষাভাষী বিশেষজ্ঞরা ইদলিবের দক্ষিণে ‘যুদ্ধমুক্ত অঞ্চলে’ পৌঁছেছে এবং তারা ক্লোরিন ভর্তি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে।”

জেনারেল কোনাশেংকভ আরো বলেন, হামলার দৃশ্য ধারণ করা হবে এবং হামলায় অংশ নেয়ার জন্য উত্তরের কিছু লোককে কাফ্‌র জিতা এলাকায় আনা হয়েছে। এ হামলার মাধ্যমে বাইরের দেশের সেনারা সিরিয়ার পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে এবং চলমান শান্তি প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৭