ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ: বাগদাদে মার্কিন-বিরোধী বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i63962-ইরাকের_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_বাগদাদে_মার্কিন_বিরোধী_বিক্ষোভ
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে রাজধানী বাগদাদে গতকাল (শুক্রবার) শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১৩:৪৩ Asia/Dhaka
  • ইরাকে মার্কিন-বিরোধী বিক্ষোভ
    ইরাকে মার্কিন-বিরোধী বিক্ষোভ

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে রাজধানী বাগদাদে গতকাল (শুক্রবার) শত শত মানুষ বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা বাগদাদের কেন্দ্রস্থলে জড়ো হন এবং সবার হাতে নানা রকমের ব্যানার ও ফেস্টুন ছিল। তারা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য আমেরিকার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। নতুন সরকার গঠন নিয়ে ইরাকে যখন রাজনৈতিক অনিশ্চয়তা চলছে তখন এ বিক্ষোভ হলো।

বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি বলেন, “ইহুদিবাদী ও মার্কিন ষড়যন্ত্রকারীরা আমাদের দেশের ব্যাপারে হস্তক্ষেপ করছে; এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার।” তিনি ইরাকিদের সম্বোধন করে বলেন, “হে ইরাকবাসী! আপনারা কীভাবে নিরব রয়েছেন।”

১২ মে ইরাকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন এক বৃদ্ধা

সাদেক মাহদাভি নামে আরেক ব্যক্তি বলেন, ইরাকের জনগণই নিজেদের সরকার নির্বাচিত করবে’ অন্য কেউ নয়। তিনি বলেন, “আমাদের প্রথম দাবি হচ্ছে- আমেরিকা যেন হস্তক্ষেপ না করে আর দ্বিতীয় দাবি হচ্ছে ইরাকের জাতীয় সংসদ দেশের সরকার গঠন করবে; সেখানে বিদেশি হস্তক্ষেপ চলবে না।”

গত ১২ মে ইরাকে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং বেশিরভাগ আসনে শিয়া প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু রাজনৈতিক জোট ও দলগুলো এখনো সরকার গঠনের বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারে নি।#  

পার্সটুডে/এসআইবি/১