এবার ভূমধ্যসাগর থেকে হামলা; শত্রুর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
-
সমুদ্র থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়া বলেছে, ভূমধ্যসাগর থেকে আসা শত্রুর কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, লাতাকিয়া শহর লক্ষ্য করে সমুদ্র থেকে ছুঁটে আসা শত্রুর কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পশ্চিমাঞ্চলীয় এ শহরটিতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যমও বড় ধরনের বিস্ফোরণ ও বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছে। কে বা কারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা না গেলেও পরে তথ্য বেরিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল ও ফ্রান্স লাতাকিয়ার গোলাবারুদের গুদাম লক্ষ্য করে এ হামলা চালায়।
সিরিয়ার আল-ইখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালিয়েছে। এর কয়েকদিন আগে ইহুদিবাদী বাহিনী দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তবে সে হামলা প্রতিহত করে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।#
পার্সটুডে/এসআইবি/১৮