সিরিয়ার ওপর হামলা চলবে: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i64574-সিরিয়ার_ওপর_হামলা_চলবে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার ওপর তার সেনারা সামরিক হামলা অব্যাহত রাখবে। গত সপ্তাহে সিরিয়ার আকাশে একটি রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের বিষয়ে মস্কো ইসরাইলকে সম্পূর্ণভাবে দায়ী করার দু দিন পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ০৬:৩০ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার ওপর তার সেনারা সামরিক হামলা অব্যাহত রাখবে। গত সপ্তাহে সিরিয়ার আকাশে একটি রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের বিষয়ে মস্কো ইসরাইলকে সম্পূর্ণভাবে দায়ী করার দু দিন পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা করার আগ মুহূর্তে ইসরাইলি প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এ সময় তিনি দাবি করেন, সিরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেড়ে চলা সামরিক উপস্থিতি ঠেকাতে তিনি এ ব্যবস্থা নেবেন। এ বিষয়ে তিনি রাশিয়ার সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেন।

রাশিয়ার বিশাল আকারের আইএল-২০ বিমান

সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে যখন ইরান আরব এ দেশটিকে সন্ত্রাসবাদ মোকাবেলায় সামরিক পরামর্শমূলক সহযোগিতা দিচ্ছে তখন নেতানিয়াহু ইরানি উপস্থিতি প্রতিহত করার কথা বলছেন। পাশাপাশি রাশিয়াও সিরিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়া এখন সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত হতে চলেছে। অন্যদিকে, ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালিয়ে সন্ত্রাসবাদ-বিরোধী হামলা ব্যাহত করছে।#

পার্সটুডে/এসআইবি/২৬