গোলানকে স্থায়ীভাবে ইসরাইলের অংশ করার ব্যাপারে সতর্ক করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i64940-গোলানকে_স্থায়ীভাবে_ইসরাইলের_অংশ_করার_ব্যাপারে_সতর্ক_করল_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ইসরাইলের পক্ষ থেকে গোলান মালভূমির ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনার যেকোনো প্রচেষ্টার বিরোধী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৮ ০৩:১৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ইসরাইলের পক্ষ থেকে গোলান মালভূমির ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনার যেকোনো প্রচেষ্টার বিরোধী।

তিনি আরো বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া গোলান মালভূমিকে স্থায়ীভাবে ইসরাইলের অংশ করার প্রচেষ্টা হবে এই পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া-ইসরাইল সীমান্তবর্তী গোলান মালভূমি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট প্রস্তাব রয়েছে।

গত সোমবার ইসরাইল অধিকৃত গোলান মালভূমি পরিদর্শন করেন নেতানিয়াহু (কালো জামা সাদা চুল)

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার দম্ভোক্তি করেছিলেন, গোলান মালভূমি থেকে তেলআবিব কখনো সরে যাবে না। অধিকৃত গোলান মালভূমি সফরে গিয়ে তিনি ওই দম্ভোক্তি করেন। ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, গোলান মালভূমির ওপর ইসরাইলের দখলদারিত্বকে বিশ্ব সমাজের স্বীকৃতি দেয়া উচিত।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমির প্রায় এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নেয়। কিছুদিন পর তেল আবিব এই সবুজ শ্যামল প্রান্তরকে নিজের ভূখণ্ডের অন্তর্গত বলে ঘোষণা করে। আন্তর্জাতিক সমাজ কখনোই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এই ভূখণ্ডকে ‘ইসরাইল অধিকৃত গোলান’ বলে উল্লেখ করা হয়েছে।

গোলান মালভূমির অবশিষ্ট অংশ সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১