ফিলিস্তিনিদের বিক্ষোভ চলবে: ইসলামিক জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i65003-ফিলিস্তিনিদের_বিক্ষোভ_চলবে_ইসলামিক_জিহাদ
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের প্রভাবশালী নেতা খালেদ আল বাতাশ বলেছেন, ফিলিস্তিনিরা নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলন অব্যাহত রাখবে। গতকাল (শুক্রবার) ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি হামলায় সাত জন শহীদ হওয়ার পর তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৮ ১৪:২৬ Asia/Dhaka
  • খালেদ আল বাতাশ
    খালেদ আল বাতাশ

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের প্রভাবশালী নেতা খালেদ আল বাতাশ বলেছেন, ফিলিস্তিনিরা নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলন অব্যাহত রাখবে। গতকাল (শুক্রবার) ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি হামলায় সাত জন শহীদ হওয়ার পর তিনি এ কথা বলেন।

খালেদ আল বাতাশ বলেন, ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনিদের সামনে কেবল দু'টি পথ রয়েছে। এর একটি হলো, মাতৃভূমিতে ফেরার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখা অথবা ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। 

এ সময় গাজাবাসীর পাশাপাশি পশ্চিম তীরের মানুষকেও গণঅভ্যূত্থানের আহ্বান জানান তিনি। খালেদ আল বাতাশ বলেন, বর্ণবাদীরা গাজায় অবরোধ আরোপের মাধ্যমে গাজাবাসীর পাশাপাশি সীমান্তবর্তী ইহুদি উপশহরের মানুষদের জন্যও বিপদ ডেকে এনেছে। 

গতকালও ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করেছিলেন। সেখানেই নির্বিচারে হামলা চালায় দখলদাররা। এতে সাত ফিলিস্তিনি শহীদ ও শতাধিক মানুষ আহত হয়।  গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের এই বিক্ষোভ শুরু হয় এবং তখন থেকে প্রতি শুক্রবার গাজার অধিবাসীরা এই বিক্ষোভ করে আসছেন। 

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে অনুষ্ঠিত এ ধারাবাহিক বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন বিক্ষোভ শুরুর দিন ৩০ মার্চ। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩