পশ্চিম তীরে ইহুদিবাদি সেনাদের গুলি: ১ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i65061-পশ্চিম_তীরে_ইহুদিবাদি_সেনাদের_গুলি_১_ফিলিস্তিনি_শহীদ
ইহুদিবাদী ইসরাইলি সেনারা আবারো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে কথিত ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে ওই ফিলিস্তিনিকে গুলি করে বর্বর ইসরাইলি সেনারা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৫, ২০১৮ ১৫:৫১ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ইহুদিবাদি সেনাদের গুলি: ১ ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী ইসরাইলি সেনারা আবারো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে কথিত ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে ওই ফিলিস্তিনিকে গুলি করে বর্বর ইসরাইলি সেনারা।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের উত্তর অংশে সালফিত শহর সংলগ্ন বারকান বসতি এবং এরিয়াল বসতির মধ্যে অবস্থিত প্রধান সড়কে ফিলিস্তিনিকে হত্যা করা হয়। নিহত ফিলিস্তিনির পরিচয় প্রকাশ করা হয় নি।

বিবৃতিতে দাবি করা হয়েছে, "ঘটনাস্থলে এক ফিলিস্তিনি এক সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। তখন সেনারা তাকে  টার্গেট করে গুলি করে এবং তিনি নিহত হন। তবে আমাদের সৈন্যদের কোনো ক্ষতি হয় নি।" এদিকে ইসরাইলি বাহিনীর এ হত্যাকাণ্ডের বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তারা কোনো মন্তব্য করেন নি।

অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলি বাহিনী প্রায়ই কথিত ছুরিকাঘাতের অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালিয়ে তাদের হত্যা করে আসছে। মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলি বাহিনীর এ ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫