‘হামাসের লক্ষ্য ইহুদিবাদী ইসরাইলকে সম্পূর্ণ ধ্বংস করা’
https://parstoday.ir/bn/news/west_asia-i66014-হামাসের_লক্ষ্য_ইহুদিবাদী_ইসরাইলকে_সম্পূর্ণ_ধ্বংস_করা’
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করা তার সংগঠনের প্রধান লক্ষ্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ০৩:৫৪ Asia/Dhaka
  • হাজিম কাসিম
    হাজিম কাসিম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করা তার সংগঠনের প্রধান লক্ষ্য।

তিনি বুধবার এক বক্তৃতায় বলেন, ইসরাইলের যুদ্ধমন্ত্রী এগিভডোর লিবারম্যান বা অন্য কোনো ইহুদিবাদী মন্ত্রীর পদত্যাগ হামাসের চূড়ান্ত লক্ষ্য নয় বরং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে চেপে বসা ইসরাইলের অস্তিত্ব নির্মূল করতে চায় হামাস।

তিনি বলেন, সম্প্রতি গাজায় ইসরাইলের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের যে সংঘর্ষ হয়েছে তা ২০১৪ সালের যুদ্ধের পর সবচেয়ে বড় সংঘর্ষ। এখানে সবগুলো প্রতিরোধ সংগঠন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলায় বিজয় অর্জিত হয়েছে বলে তিনি জানান।

ইসরাইলকে লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

গত ১১ নভেম্বর ইসরাইলি সেনারা বেসামরিক পোশাক পরে ও বেসামরিক গাড়িতে চড়ে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে। তারা হামাসের একজন কমান্ডারকে হত্যা করার পর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত ও কয়েকজন আহত হয়।

এরপর হামাস ও ইসলামি জিহাদসহ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলকে লক্ষ্য করে কয়েকশ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর তেল আবিব হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ হয়। এর জের ধরে ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান ১৪ নভেম্বর পদত্যাগ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২