ইয়েমেনের আনসারুল্লাহর ড্রোন শক্তিতে উদ্বেগে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i66209-ইয়েমেনের_আনসারুল্লাহর_ড্রোন_শক্তিতে_উদ্বেগে_ইসরাইল
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র ড্রোন শক্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি টিভি চ্যানেল টেন জানিয়েছে, সৌদি জেটের বিরুদ্ধে আনসারুল্লাহ যেভাবে ড্রোন ব্যবহার করছে তাতে এটা স্পষ্ট সংগঠনটির ড্রোন শক্তি অনেক বেড়েছে। এসব ড্রোন ইসরাইলের প্রতিবেশীদের হাতেও চলে আসতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৮ ১৪:৩৯ Asia/Dhaka
  • আনসারুল্লাহর কয়েক জন যোদ্ধা
    আনসারুল্লাহর কয়েক জন যোদ্ধা

ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র ড্রোন শক্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি টিভি চ্যানেল টেন জানিয়েছে, সৌদি জেটের বিরুদ্ধে আনসারুল্লাহ যেভাবে ড্রোন ব্যবহার করছে তাতে এটা স্পষ্ট সংগঠনটির ড্রোন শক্তি অনেক বেড়েছে। এসব ড্রোন ইসরাইলের প্রতিবেশীদের হাতেও চলে আসতে পারে।

আনসারুল্লাহর ড্রোন শক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে সৌদি আরব ও আমেরিকাও ভাবছে বলে টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে। 

ইয়েমেনের আনসারুল্লাহ ইহুদিবাদী ইসরাইল বিরোধী সংগঠন এবং তারা বারবারই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ঘোষণা করেছে। এ কারণে আনসারুল্লাহর শক্তি বৃদ্ধিকে ইসরাইল প্রতিরোধকামীদের শক্তি বৃদ্ধি বলে মনে করে। 

ইয়েমেনের আনসারুল্লাহ এর আগে বলেছে, সৌদি জোটের হামলায় সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা। সংগঠনটি এ পর্যন্ত বহুবার সৌদি আরবের অভ্যন্তরে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসএ/২০