সুইডেনে শান্তি সংলাপের বিষয়ে সৌদি আরব আন্তরিক নয়: ইয়েমেন
-
ইয়াহিয়া সারি
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সুইডেনে চলমান শান্তি আলোচনার বিষয়ে সৌদি আরব আন্তরিক নয়। কারণ সুইডেনে যখন শান্তি আলোচনা চলছে তখনও সৌদি হামলা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেছেন, সৌদি হামলা সুইডেনে ইয়েমেনিদের মধ্যে চলমান আলোচনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে না।
সুইডেনের স্টকহোমে গত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ইয়েমেনি পক্ষগুলোর মধ্যে সপ্তাহব্যাপী আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিট্স অংশ নিচ্ছেন।
সুইডেনে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর হামলা কমে নি বরং আগের চেয়ে বেড়েছে।
গতরাতেও ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদায়দায় সৌদি জঙ্গি বিমানের হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও আট জন আহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন