আমেরিকার কারণে ইয়েমেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i66467-আমেরিকার_কারণে_ইয়েমেনে_মানবিক_বিপর্যয়_নেমে_এসেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ের পেছনে আমেরিকার হাত রয়েছে। কারণ তারাই ইয়েমেনের ওপর আগ্রাসী শক্তিকে অস্ত্র ও অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে। আমেরিকার এ ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবস্থা বেশি খারাপ হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৮ ০৭:১৯ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ের পেছনে আমেরিকার হাত রয়েছে। কারণ তারাই ইয়েমেনের ওপর আগ্রাসী শক্তিকে অস্ত্র ও অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে। আমেরিকার এ ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবস্থা বেশি খারাপ হয়েছে।

গতকাল (রোববার) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। কাসেমি বলেন, আমেরিকার এই নেতিবাচক ভূমিকার কথা আন্তর্জাতিক সংস্থাগুলোও স্বীকার করেছে।

ইয়েমেন ইস্যুতে সুইডেনের রাজধানী স্টকহোমে চলমান শান্তি আলোচনায় ইরান প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ করেছিল বলে তোলা অভিযোগ নাকচ করে বাহরাম কাসেমি বলেন, ইরান সবসময় ইয়েমেনিদের অংশগ্রহণে এ সমস্যার সমাধান চেয়েছে। স্টকহোমে যে আলোচনা শুরু হয়েছে তা সেই ধরনেরই আলোচনা।

ইয়েমেন ইস্যুতে স্টকহোমে শান্তি আলোচনা

গত বৃহস্পতিবার থেকে সুইডেনে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘ এ আলোচনার উদ্যোগ নেয়।#   

পার্সটুডে/এসআইবি/১০