পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সফল অভিযান; স্বাগত জানাল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i66569-পশ্চিম_তীরে_ফিলিস্তিনিদের_সফল_অভিযান_স্বাগত_জানাল_হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযানের প্রতি সমর্থন ঘোষণা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বৃহস্পতিবার কয়েকটি এলাকায় একযোগে অভিযান চালিয়েছে। তাদের এ অভিযান প্রমাণ করে দখলদারদের বিরুদ্ধে বিরতিহীনভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি তাদের রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ১১:২৯ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সফল অভিযান; স্বাগত জানাল হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযানের প্রতি সমর্থন ঘোষণা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বৃহস্পতিবার কয়েকটি এলাকায় একযোগে অভিযান চালিয়েছে। তাদের এ অভিযান প্রমাণ করে দখলদারদের বিরুদ্ধে বিরতিহীনভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি তাদের রয়েছে।

পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিদের অভিযানে অন্তত দুই ইসরাইলি সেনার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, দখলদারদের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। 

শহীদদের রক্ত দখলদারকে কখনোই বিজয়ী হতে দেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) পশ্চিম তীরের পূর্ব রামাল্লায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযানে অন্তত দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এর আগে বুধবার রাতে জেরুজালেমে আরেক অভিযানে দুই ইহুদিবাদী আহত হয়। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪