পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i66729-পশ্চিম_তীরে_আরো_এক_ফিলিস্তিনিকে_হত্যা_করেছে_ইহুদিবাদীরা
ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত পশ্চিম তীরের আল-বিরেহ শহরের কাছে একটি পুলিশ চেকপয়েন্টে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের মা’ন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৮ ০৮:৪১ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ এক ফিলিস্তিনি (ফাইল ফটো)
    ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ এক ফিলিস্তিনি (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত পশ্চিম তীরের আল-বিরেহ শহরের কাছে একটি পুলিশ চেকপয়েন্টে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের মা’ন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

ওই ব্যক্তি একটি প্রাইভেট কার চালিয়ে পুলিশ চেকপয়েন্ট পার হওয়ার সময় ইসরাইলি সেনারা তার ওপর গুলি চালায়। ইহুদিবাদীদের গুলিতে ফিলিস্তিনি নাগরিক মারাত্মক আহত হন এবং পরে তিনি মারা যান।

ইসরাইলি কর্মকর্তারা দাবি করছেন, নিহত ওই ব্যক্তি চেকপয়েন্টে হামলার চেষ্টা করেছিলেন। তিনি একটি অবৈধ ইহুদি বসতিতে গুলি চালানোর জন্য যাচ্ছিলেন বলেও দাবি করেছেন ইসরাইলের কয়েকজন কর্মকর্তারা। এর কয়েকদিন আগে আল-বিরেহ শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল ইসরাইলি সেনারা। সে সময়ও তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল। গত কয়েক মাস ধরে এ ধরনের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ তুলে বহু ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী বাহিনী।#

পার্সটুডে/এসআইবি/২১