‘ইরান ও হিজবুল্লাহকে নয়, সিরিয়ার অবস্থানেই হামলা চালোনো হয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i66957-ইরান_ও_হিজবুল্লাহকে_নয়_সিরিয়ার_অবস্থানেই_হামলা_চালোনো_হয়েছে’
সিরিয়ায় ইরানি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করে আসছে তার আসল সত্য প্রকাশ করেছে ইসরাইলের গোয়েন্দা বিষয়ক ওয়াবসাইট ‘দেবকাফাইল’। ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেনারা প্রকৃতপক্ষে সিরিয়ার সেনাদেরকে লক্ষ্য করেই হামলা চালিয়ে আসছে। দেবকাফাইল পরিষ্কার করে বলেছে, সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো দুর্বল করে দেয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:৫০ Asia/Dhaka
  • সিরিয়ার ওপর ইসরাইলের হামলা
    সিরিয়ার ওপর ইসরাইলের হামলা

সিরিয়ায় ইরানি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করে আসছে তার আসল সত্য প্রকাশ করেছে ইসরাইলের গোয়েন্দা বিষয়ক ওয়াবসাইট ‘দেবকাফাইল’। ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেনারা প্রকৃতপক্ষে সিরিয়ার সেনাদেরকে লক্ষ্য করেই হামলা চালিয়ে আসছে। দেবকাফাইল পরিষ্কার করে বলেছে, সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো দুর্বল করে দেয়া।

গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা এফ-১৬ জঙ্গিবিমান থেকে সিরিয়ার ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এফ-১৬ বিমানের হামলা ব্যর্থ হলে ইসরাইল এফ-৩৫ বিমান দিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর হামলা চালায়।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান থেকে ছোঁড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৪টি ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। এর মধ্যে রাজধানী দামেস্কের কাছে এফ-১৬ বিমান থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

হামলার পর ইসরাইল দাবি করে, সিরিয়ায় অবস্থানরত ইরানি সেনাদের সক্ষমতা ধ্বংস করার জন্য এ হামলা চালানো হয়। প্রাথমিক প্রতিবেদনে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছিল, দামেস্ক বিমানবন্দরে ইরানের ফার্স এয়ার কেশমের দুটি ৭৪৭ কার্গো বিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, ইসরাইলি হামলায় সরাসরি দুটি বেসামরিক বিমান বিপদের মুখে পড়ে।

তবে ইসরাইলের সাটেলাইট ইমাজিন কোম্পানির ‘ইমেজস্যাট ইন্টারন্যাশনাল’ কিছু ছবি প্রকাশ করে  দাবি করেছে- ছবিগুলো দামেস্কের কাছে একটি ইরানি সেনা গুদামের। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, লেবাননের আকাশসীমা থেকে ইসরাইল যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় একটি গোলাবারুদের গুদাম ধ্বংস ও তিন সেনা আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০