আমেরিকা ইতিহাসের দুর্বলতম অবস্থানে রয়েছে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i67495-আমেরিকা_ইতিহাসের_দুর্বলতম_অবস্থানে_রয়েছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং এটা এমন একটি বাস্তবতা যা সবাই উপলব্ধি করে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২১, ২০১৯ ০৩:২৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন
    সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং এটা এমন একটি বাস্তবতা যা সবাই উপলব্ধি করে।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিন এই মন্তব্য করেছেন।

তিনি রোববার বৈরুতে এক বক্তৃতায় বলেন, আমেরিকা যখন সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অপমানজনকভাবে সিরিয়া থেকে নিজের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তখনই দেশটির দুর্বলতা মারাত্মকভাবে ফুটে উঠেছে।

হিজবুল্লাহর এই শীর্ষস্থানীয় নেতা বলেন, আমেরিকার প্রতি লেবাননের একটি মহলসহ যেসব আরব জনগোষ্ঠীর ভুল ধারনা রয়েছে তাদের জেনে রাখা উচিত অতীতে এই আমেরিকা আরবদের পাশে দাঁড়ায়নি; কাজেই ভবিষ্যতেও প্রয়োজনের সময় আরবরা আমেরিকাকে কাছে পাবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১