‘ইয়েমেনের যুদ্ধবিরতি লঙ্ঘন করছে সৌদি আরব’
https://parstoday.ir/bn/news/west_asia-i6757-ইয়েমেনের_যুদ্ধবিরতি_লঙ্ঘন_করছে_সৌদি_আরব’
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন অভিযোগ করেছে, জাতিসংঘ মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি সৌদি আরব এবং তার ভাড়াটে সেনারা অব্যাহতভাবে লঙ্ঘন করছে। রোববার দিবাগত সোমবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সৌদি যুদ্ধবিমানগুলো গোটা ইয়েমেনে হুথিসহ বেসামরিক মানুষদের অবস্থানের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৬ ০৭:২৫ Asia/Dhaka
  • ‘ইয়েমেনের যুদ্ধবিরতি লঙ্ঘন করছে  সৌদি আরব’

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন অভিযোগ করেছে, জাতিসংঘ মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি সৌদি আরব এবং তার ভাড়াটে সেনারা অব্যাহতভাবে লঙ্ঘন করছে। রোববার দিবাগত সোমবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সৌদি যুদ্ধবিমানগুলো গোটা ইয়েমেনে হুথিসহ বেসামরিক মানুষদের অবস্থানের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে।

হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি ভাড়াটে বাহিনী উত্তর ইয়েমেনের সা’দা প্রদেশের জাওয়াফ, মারি’ব’এর আবাসিক এলাকাগুলোর ওপর রকেট হামলা চালাচ্ছে। এ ছাড়া, তা’য়েজ প্রদেশেও একই হামলা হচ্ছে বলেও জানানো হয়েছে।

একমাত্র সোমবারেই ৩৯ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব পরোক্ষ ভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। সৌদি কর্মকর্তারা তাদের ভাষায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাকে তাদের ভাষায় ‘অগুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে।#

মূসা রেজা/১৩