হিজবুল্লাহকে মন্ত্রিসভার বাইরে রাখার মার্কিন চেষ্টা ব্যর্থ হয়েছে: কাউক
https://parstoday.ir/bn/news/west_asia-i68011-হিজবুল্লাহকে_মন্ত্রিসভার_বাইরে_রাখার_মার্কিন_চেষ্টা_ব্যর্থ_হয়েছে_কাউক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেইখ কাউক বলেছেন, নয়া মন্ত্রিসভায় হিজবুল্লাহর উপস্থিতি থেকে প্রমাণিত হয়েছে লেবাননে মার্কিন প্রভাব কমেছে। তিনি আজ (রোববার) দক্ষিণ লেবাননে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৫:০১ Asia/Dhaka
  • শেইখ কাউক
    শেইখ কাউক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেইখ কাউক বলেছেন, নয়া মন্ত্রিসভায় হিজবুল্লাহর উপস্থিতি থেকে প্রমাণিত হয়েছে লেবাননে মার্কিন প্রভাব কমেছে। তিনি আজ (রোববার) দক্ষিণ লেবাননে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

শেইখ কাউক আরও বলেছেন, হিজবুল্লাহকে মন্ত্রিসভার বাইরে রাখতে সব ধরণের চেষ্টা চালিয়েছে আমেরিকা। অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে হিজবুল্লাহকে দেওয়া না হয় সেজন্যও ওয়াশিংটন কাজ করেছে। কিন্তু লেবাননের সমাজ ও রাজনৈতিক দলগুলো ওয়াশিংটনের হস্তক্ষেপ মেনে নেয় নি। 

হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের এই সদস্য আরও বলেন, এ থেকে বোঝা যায় হিজবুল্লাহর রাজনৈতিক অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। 

নির্বাচনের দীর্ঘ নয় মাস পর গত ৩১ জানুয়ারি লেবাননে নয়া সরকার গঠিত হয়েছে। নয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হিজবুল্লাহর সদস্যরা। এর আগের সরকারে হিজবুল্লাহকে দু'টি মন্ত্রণালয় দেওয়া হয়েছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০