‘ইরান ও সিরিয়ার সমর্থন নিয়ে ইসরাইলকে প্রতিহত করছে হিজবুল্লাহ’
https://parstoday.ir/bn/news/west_asia-i68692-ইরান_ও_সিরিয়ার_সমর্থন_নিয়ে_ইসরাইলকে_প্রতিহত_করছে_হিজবুল্লাহ’
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, এই আন্দোলন মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সব অশুভ পরিকল্পনা নস্যাত করে দিচ্ছে; আর এই কাজে হিজবুল্লাহকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ইরান ও সিরিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৯ ০৩:৩২ Asia/Dhaka
  • সমর্থকদের উদ্দেশে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ভাষণ দেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সমর্থকদের উদ্দেশে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ভাষণ দেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, এই আন্দোলন মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সব অশুভ পরিকল্পনা নস্যাত করে দিচ্ছে; আর এই কাজে হিজবুল্লাহকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ইরান ও সিরিয়া।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী বৈরুতে সমবেত সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি এক ভাষণে একথা জানান হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেন, ইরান ও সিরিয়ার সমর্থন নিয়ে লেবানন ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি অশুভ পরিকল্পনাগুলো ব্যর্থ করে দিচ্ছে। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সীমান্তের পরিধি বাড়ানোর লক্ষ্যে আমেরিকা ‘বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনা’ নিয়ে অগ্রসর হচ্ছিল। কিন্তু ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পরাজয়ের মাধ্যমে সে পরিকল্পনার কবর রচিত হয়। আর কখনো আমেরিকাকে ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনার কথা বলতে শোনা যায়নি। হিজবুল্লাহ নেতা বলেন, ওই যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ে ইরান ও সিরিয়া সর্বাত্মক সহযোগিতা করেছে।

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে এভাবেই ইসরাইলি সেনাদের মধ্যে হতাশা ও বেদনা ছড়িয়ে দিয়েছিল হিজবুল্লাহ (ফাইল ছবি)

সাইয়্যেদ নাসরুল্লাহ গত ৩০ বছরে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনে অবদান রাখার জন্য হিজবুল্লাহর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার সংগঠনের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করে বলেন, প্রতিরোধ আন্দোলনগুলোকে স্থবির করে দেয়ার জন্য আমেরিকা এই ব্যবস্থা নিয়েছে। তবে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্য এই অর্থনৈতিক যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯