ইসরাইলি বাহিনীর গুলিতে শহীদ আরো ১ ফিলিস্তিনি কিশোর
https://parstoday.ir/bn/news/west_asia-i68741-ইসরাইলি_বাহিনীর_গুলিতে_শহীদ_আরো_১_ফিলিস্তিনি_কিশোর
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে একটি অস্থায়ী নিরাপত্তা চৌকিতে গুলি করে এক কিশোরকে শহীদ করেছে। আজ রোববার সকালে জেরিকো শহরের উত্তর অংশে এ ঘটনা ঘটে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১০, ২০১৯ ১৪:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর গুলিতে শহীদ আরো ১ ফিলিস্তিনি কিশোর

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে একটি অস্থায়ী নিরাপত্তা চৌকিতে গুলি করে এক কিশোরকে শহীদ করেছে। আজ রোববার সকালে জেরিকো শহরের উত্তর অংশে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত কিশোরকে ২২ বছর বয়সি সালমান সালাহ কাবনেহ হিসেবে চিহ্ণিত করেছে। এদিকে কাবনেহকে রহস্যজনক কারণে হত্যা করা হয়েছে বলে ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে।  

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, মুখোশ পরিহিত এক ফিলিস্তিনি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করার চেষ্টা করছিল এবং এক পুলিশ কর্মকর্তা তাকে থামার নির্দেশ দিলে সে তাতে কর্ণপাত করে নি। এক পর্যায়ে পুলিশ গুলি করলে মটর আরোহী ফিলিস্তিনি নিহত হন। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অজুহাতে ইসরাইলি সেনারা প্রায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে থাকে।

ইহুদিবাদী ইসরাইলি হত্যা জন্য গুলি করার যে নীতি গ্রহণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো তার কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, তেল আবিবের এ নীতি অনেক মৃত্যুর কারণ হয়ে উঠলেও তাদের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।#

পার্সটুডে/বাবুল আখতার/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন