ইয়েমেনে গোপন যুদ্ধে ব্রিটেন; বন্দুকযুদ্ধে কমান্ডো আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i69083-ইয়েমেনে_গোপন_যুদ্ধে_ব্রিটেন_বন্দুকযুদ্ধে_কমান্ডো_আহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধে ব্রিটেনের কয়েকজন কমান্ডো আহত হয়েছে। এ ঘটনায় স্পষ্ট হয়েছে যে, সৌদি আরবের নেতত্বে দারিদ্রপীড়িত ইয়েমেনে ২০১৫ সাল থেকে যে বর্বর সামরিক আগ্রাসন চলছে তাতে ব্রিটিশ সেনারা গোপনে যুক্ত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৯ ০৭:২২ Asia/Dhaka
  • ইয়েমেনে মোতায়েন ব্রিটিশ সেনা
    ইয়েমেনে মোতায়েন ব্রিটিশ সেনা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সরাসরি বন্দুকযুদ্ধে ব্রিটেনের কয়েকজন কমান্ডো আহত হয়েছে। এ ঘটনায় স্পষ্ট হয়েছে যে, সৌদি আরবের নেতত্বে দারিদ্রপীড়িত ইয়েমেনে ২০১৫ সাল থেকে যে বর্বর সামরিক আগ্রাসন চলছে তাতে ব্রিটিশ সেনারা গোপনে যুক্ত রয়েছে।

ব্রিটেনের ‘দ্যা মেইল’ পত্রিকা আজ (রোববার) জানিয়েছে, দেশটির স্পেশাল বোট সার্ভিসের অন্তত পাঁচ সদস্য আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে আহত হয়েছে। এসব কমান্ডো ইয়েমেনের সা’দা প্রদেশের একটি হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। এসব সেনার হাতে ও পায়ে গুলি লেগেছে। পরে তাদেরকে উন্নত  চিকিৎসার জন্য ব্রিটেনে নেয়া হয়।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

দ্যা মেইল জানিয়েছে, ইয়েমেনের মরুভূমি ও পাহাড়ি এলাকায় ব্রিটেনের অন্তত ৩০ জন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা প্রধানত প্রশিক্ষণ ও পরামর্শমূলক কাজে অংশ নিচ্ছে।  তবে কখনো কখনো তাদেরকে বড় ধরনের সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে যার ফলে এসব সেনা গুলিবিদ্ধ হয়েছে। ব্রিটিশ সেনাদের ইয়েমেনে মোতায়েনকে দ্যা মেইল ‘বিপজ্জনক অ্যাসাইনমেন্ট’ বলে আখ্যায়িত করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৪