গোলান মালভূমি কখনোই ইসরাইলের হবে না: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i69243-গোলান_মালভূমি_কখনোই_ইসরাইলের_হবে_না_লেবাননের_পররাষ্ট্রমন্ত্রী
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার, এটা সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পর তিনি এ কথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩০, ২০১৯ ১৪:১৫ Asia/Dhaka
  • জিবরান বাসিল
    জিবরান বাসিল

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার, এটা সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পর তিনি এ কথা বললেন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, গোলান মালভূমি আরব রাষ্ট্র সিরিয়ার অংশ। সেখানকার বাসিন্দারাও আরব। অন্যের সিদ্ধান্তে এই ঐতিহাসিক বাস্তবতায় পরিবর্তন আসবে না। ইহুদিবাদী ইসরাইলের সীমান্তবর্তী শেবা কৃষিক্ষেত্র লেবাননের অবিচ্ছেদ্য অংশ বলে তিনি এ সময় উল্লেখ করেন। কৃষিক্ষেত্রটি এখনও ইহুদিবাদী ইসরাইলের দখলে রয়েছে।

গোলান মালভূমি

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমিকে দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল। গোটা বিশ্বের মতামতকে উপেক্ষো করে ট্রাম্প দখলীকৃত এই এলাকাকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০