রকেট হামলার অভিযোগ; গাজায় ইসরাইলি ট্যাংক থেকে গোলাবর্ষণ
মার্চ ৩১, ২০১৯ ১০:১৫ Asia/Dhaka
-
গাজার রাফায় ইসরাইলি বিমান হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনারা ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে। গাজা থেকে রকেট হামলার অভিযোগ তুলে ইহুদিবাদী সেনারা এসব গোলাবর্ষণ করে।
ইসরাইল সেনারা বলেছে, ট্যাংক থেকে আজ (রোববার) সকালে গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে আঘাত করা হয়েছে। ইসরাইল দাবি করছে, গাজা থেকে পাঁচটি রকেট ছোঁড়ার পর তারা ট্যাংক থেকে গোলাবর্ষণ করে।
ইসরাইলের এশকোল আঞ্চলিক পরিষদের এক মুখপাত্র দাবি করেন, হামাসের ছোঁড়া রকেটগুলো একটি ফাঁকা জায়গায় পড়ে এবং কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
শনিবার গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ উপলক্ষে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশের ওপর ইহুদিবাদী ইসরাইল ওই হামলা চালায়। সমাবেশে ইসরাইলি সেনাদের হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/এআর/৩১
ট্যাগ