ইয়েমেনি স্নাইপারদের হামলায় ৩ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i69552-ইয়েমেনি_স্নাইপারদের_হামলায়_৩_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের সেনাবাহিনীর স্নাইপার ইউনিটের হামলায় সৌদি আরবের তিন সেনা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরানে ওই ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ০৫:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনি যোদ্ধা
    ইয়েমেনি যোদ্ধা

ইয়েমেনের সেনাবাহিনীর স্নাইপার ইউনিটের হামলায় সৌদি আরবের তিন সেনা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরানে ওই ঘটনা ঘটে।

এর আগে শুক্রবারও স্নাইপার ইউনিটের সদস্যরা নাজরান ও জিযানে একই ধরণের হামলা চালিয়েছে। কোনো কোনো সূত্র বলছে, শুক্রবারের হামলায় সৌদি আরবের ভাড়াটে সেনাদের অন্তত ২১ জন আহত অথবা নিহত হয়েছে।

সৌদি আরব নিজ দেশের সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন দেশের সাবেক সেনাদের মোটা অংকের অর্থের বিনিময়ে ভাড়া করে এনেছে। এসব ভাড়াটে সেনাও ইয়েমেনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। আগ্রাসী বাহিনীর হামলায় নানা সংকটে জর্জরিত হওয়ার পরও ইয়েমেনিরা অন্যায়ের কাছে আত্মসমর্পণে রাজি নয়, তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৪