ফিলিস্তিনি গ্রামের ওপর ইহুদি বসতিদের পাথর নিক্ষেপ: গাড়ি ও বাড়িঘরে ভাঙচুর
https://parstoday.ir/bn/news/west_asia-i69585-ফিলিস্তিনি_গ্রামের_ওপর_ইহুদি_বসতিদের_পাথর_নিক্ষেপ_গাড়ি_ও_বাড়িঘরে_ভাঙচুর
অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে মুখোশধারী অবৈধ ইহুদি বসতিরা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর হামলা চালিয়েছে। একটি ভিডিও ফুটেজে এ হামলার খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১১:৩৪ Asia/Dhaka

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে মুখোশধারী অবৈধ ইহুদি বসতিরা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর হামলা চালিয়েছে। একটি ভিডিও ফুটেজে এ হামলার খবর পাওয়া গেছে।

ইসরাইলের মানবাধিকার সংগঠন ইয়েশ দিন জানিয়েছে, গত শনিবার ইয়েতিজার বসতির একদল ইহুদি মুখোশধারী নাবলুস শহরের দক্ষিণে ইউরিফ গ্রামের উপকণ্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনি পরিবারের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়।  

গ্রামটির নিরাপত্তা ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন ফিলিস্তিনি মা তার সন্তানকে নিয়ে গাড়িতে উঠছেন। তাদের আশপাশে অন্যান্য পরিবারের সদস্যরাও  হাটাচলা করছিল। এ সময় বসতিরা রাস্তায় নেমে এসে তাদের ওপর পাথর নিক্ষেপ করা শুরু করে। পরে সন্তানটির মা এবং তাদের পরিবারের এক সদস্য শিশুটিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।   

ইউরিফের গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায় ৫০ জন ইহুদি বসতি তাদের গ্রামের পূর্ব অংশে হামলা চালায়। তারা গ্রামবাসীর গাড়ির জ্বালানা ভাঙচুর করে এবং বাড়িঘরে হামলা চালায়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্য এবং পুলিশ সদস্যরা এসে হামলাকারী ইহুদি বসতিদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তারা কাউকে গ্রেফতার করে নি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫