আলেপ্পোতে সন্ত্রাসীদের হামলায় ১৭ সিরিয় সৈন্য নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i69905-আলেপ্পোতে_সন্ত্রাসীদের_হামলায়_১৭_সিরিয়_সৈন্য_নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ জন সরকারি সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ১৩:৫৫ Asia/Dhaka
  • আলেপ্পোতে সন্ত্রাসীদের হামলায় ১৭ সিরিয় সৈন্য নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ জন সরকারি সেনা নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আয়াত তাহরির আশ শাম এবং হুরাস আল দ্বিন সন্ত্রাসী গোষ্ঠী গত মধ্য রাতের পর হামলা চালালে এসব সেনা নিহত হয়। এছাড়া, আরো ৩০ জনের বেশি সৈন্য আহত হয়। রাশিয়ার জঙ্গিবিমান সন্ত্রাসীদের অবস্থানে পাল্টা বোমা বর্ষণ করে তাদের হামলা প্রতিহত করে। এতে বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়।   

সিরিয়ার নিরাপদ এলাকা প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি সই হয়েছিল তা লঙ্ঘন করে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। গত বছর রাশিয়া এবং তুরস্কের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী নিরাপদ জোন থেকে সন্ত্রাসীদেরকে চলে যাওয়ার কথা বলা হয়েছে। তবে সন্ত্রাসীরা ওই চুক্তি লঙ্ঘন করে প্রায় সময়ই সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭