সৌদির যেকোনো স্থানে আমরা হামলা চালাতে সক্ষম: ইয়েমেনের তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i70638-সৌদির_যেকোনো_স্থানে_আমরা_হামলা_চালাতে_সক্ষম_ইয়েমেনের_তথ্যমন্ত্রী
ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী যেইফুল্লাহ আশ-শামি বলেছেন, সৌদি আরবের যেকোনো অবস্থানে হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। 'আল-জাযিরা' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৯ ১৫:৩৮ Asia/Dhaka
  • যেইফুল্লাহ আশ-শামি
    যেইফুল্লাহ আশ-শামি

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী যেইফুল্লাহ আশ-শামি বলেছেন, সৌদি আরবের যেকোনো অবস্থানে হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। 'আল-জাযিরা' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

যেইফুল্লাহ আশ-শামি বলেন, সৌদি আরবের ভেতরে আমাদের লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট। আমরা এলোপাথাড়ি হামলা চালাই না। আমরা নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হত্যা করি না। 

সৌদি আরবের হামলার ধরণ প্রসঙ্গে তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট নারী ও শিশুসহ বেসামরিক লোকজনকে হত্যা করছে। তারা সব সময় নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নেয়। কিন্তু আমরা কখনোই তা করি না। 
ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরে ড্রোনের সাহায্যে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো বেসামরিক ব্যক্তির প্রাণহানি ঘটেনি। 

তবে কয়েক দিন আগেও সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে একই পরিবারের চার শিশুসহ ছয়জনকে হত্যা করেছে। এ সময় আহত হয় আরও ৭১ জন। 

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।