‘সিরিয় সন্ত্রাসীদের সহযোগিতায় হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করা হয়’
https://parstoday.ir/bn/news/west_asia-i70736-সিরিয়_সন্ত্রাসীদের_সহযোগিতায়_হিজবুল্লাহ_কমান্ডারকে_হত্যা_করা_হয়’
ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মারকো মরনো স্বীকার করেছেন যে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের সহায়তায় লেবাননের হিজবুল্লাহ কমান্ডার সামির কান্তারকে হত্যা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৯ ১২:৪৮ Asia/Dhaka
  • সামির কান্তার
    সামির কান্তার

ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মারকো মরনো স্বীকার করেছেন যে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের সহায়তায় লেবাননের হিজবুল্লাহ কমান্ডার সামির কান্তারকে হত্যা করা হয়েছে।

২০১৫ সালে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে জারামানার একটি ভবনে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কান্তারকে হত্যা করে ইসরাইল। ব্রিটেনভিত্তিক আরবি পত্রিকা আশ-শারকুল আওসাতের প্রতিবেদন অনুসারে, ইসরাইলি সেনা কর্মকর্তা মারকো মরনো জানিয়েছেন যে, সিরিয়ার কথিত বিরোধী গোষ্ঠীর এক নেতার দেয়া তথ্যের ভিত্তিতে সামির কান্তারকে হত্যার মিশন পরিচালনা করা হয়।

ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা মারকো মরনো

হামলায় দুটি জঙ্গিবিমান ব্যবহার করে ইসরাইল এবং একটি ভবনের ওপর চারটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগ পর্যন্ত কান্তার সিরিয়ার সরকারকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছিলেন।

সামির কান্তার দীর্ঘ ৩০ বছর ইসরাইলের কারাগারে ছিলেন। ২০০৮ সালে হিজবুল্লাহর সঙ্গে সই হওয়া এক চুক্তির আওতায় তিনি কারাগার থেকে মুক্ত হন। বিনিময়ে ইসরাইল সে সময় তাদের নিহত দুই সেনার লাশ গ্রহণ করে।#    

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।