ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন: শাতাইয়াহ
-
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতাইয়াহ
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতাইয়াহ তার দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রিটিশ সংসদে যে প্রস্তাব পাস হয়ে রয়েছে বাস্তবতার আলোকে তা বাস্তবায়ন করা উচিত।
মুহাম্মাদ শাতাইয়া বলেন, ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের একটি অংশকে দখল করে নিতে চায়। এ অবস্থায় ব্রিটেনের স্বীকৃতি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। গতকাল (মঙ্গলবার) ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে রামাল্লায় বৈঠকের পর এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
২০১৪ সালের অক্টোবর মাসে ব্রিটিশ সংসদ সর্বসম্মতভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে ভোট দেয়। সে সময় প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৭৪টি এবং বিপক্ষে ভোট দেন মাত্র ১২ জন এমপি। তবে প্রস্তাবটি ব্রিটিশ সরকারের জন বাধ্যতামূলক ছিল না।
প্রস্তাবে বলা হয়েছিল- ব্রিটিশ সংসদ মনে করে ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।