ইসরাইলি ট্যাঙ্কে ফিলিস্তিনিদের প্রথম ড্রোন হামলা; ভিডিও প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i70828-ইসরাইলি_ট্যাঙ্কে_ফিলিস্তিনিদের_প্রথম_ড্রোন_হামলা_ভিডিও_প্রকাশ
ফিলিস্তিনের ইসলামি জিহাদের কুদস ব্রিগেড ড্রোনের সাহায্যে ইহুদিবাদী ইসরাইলের একটি ট্যাঙ্কসহ দু’টি সামরিক যানে আঘাত হানার ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি ট্যাঙ্কে আঘাত করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৯ ১০:১৬ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাঙ্কে ফিলিস্তিনিদের প্রথম ড্রোন হামলা; ভিডিও প্রকাশ

ফিলিস্তিনের ইসলামি জিহাদের কুদস ব্রিগেড ড্রোনের সাহায্যে ইহুদিবাদী ইসরাইলের একটি ট্যাঙ্কসহ দু’টি সামরিক যানে আঘাত হানার ভিডিও প্রকাশ করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি ট্যাঙ্কে আঘাত করছে।

ফিলিস্তিনি কোনো প্রতিরোধ সংগঠনের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে ইসরাইলি ট্যাঙ্কে আঘাতের এটি প্রথম ঘটনা। এর আগে এ ধরণের হামলার খবর পাওয়া যায় নি।

লেবাননের আল-মাসিরা টিভি চ্যানেল থেকেও ইসলামি জিহাদের এই ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গাজায় সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের জবাবে ইসলামি জিহাদ এ হামলা চালিয়েছে। তবে দিন-তারিখ উল্লেখ করা হয় নি।

চলতি মাসের শুরুতে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কঠোর জবাব দেয় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ইসরাইলে সাত শতাধিক রকেট ছুঁড়েছে প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ। এতে অন্তত চার ইসরাইলি নাগরিক নিহত ও দুই শতাধিক আহত হয়। এরপরই যুদ্ধবিরতি মেনে নেয় ইহুদিবাদী ইসরাইল।

ইসলামি জিহাদের এই ভিডিওটি সে সময়ের বলে কেউ কেউ মন্তব্য করেছেন।#

পার্সটুডে/ সোহেল আহম্মেদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।