আগ্রাসীদের প্রতিটি পদক্ষেপের শক্ত জবাব দেয়া হবে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i71409-আগ্রাসীদের_প্রতিটি_পদক্ষেপের_শক্ত_জবাব_দেয়া_হবে_ইয়েমেন
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন,তার দেশের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের কাছে এমন উন্নত প্রযুক্তি রয়েছে যার মোকাবেলার ক্ষমতা আগ্রাসীদের নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন,তার দেশের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের কাছে এমন উন্নত প্রযুক্তি রয়েছে যার মোকাবেলার ক্ষমতা আগ্রাসীদের নেই।

ইয়েমেনের উন্নত প্রতিরোধ ব্যবস্থার মোকাবেলায় আমেরিকা এবং সৌদি আরব ভিত্তিক ব্যবস্থার অক্ষমতার প্রতি ইঙ্গিত করে ব্রিগেডিয়ার জেনারেল সারিয়ি আজ (শনিবার) বলেন,  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে আরব ভূখণ্ডে ইয়েমেন তার সমস্ত লক্ষ্য বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। ভবিষ্যতে আগ্রাসী শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির  সক্ষমতার প্রতি ইঙ্গিত করেন মুখপাত্র সারিয়ি। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী সৌদি জোটের বর্বর আগ্রাসনের জবাব দেয়ার লক্ষ্যে আনসারুল্লাহ আন্দোলন কেবল সৌদি আরবের জিযান এবং আসির প্রদেশে হামলা সীমাবদ্ধ রাখবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।