ইসরাইলের সঙ্গে যেকোনো যুদ্ধে বিজয় নিশ্চিত: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i71911-ইসরাইলের_সঙ্গে_যেকোনো_যুদ্ধে_বিজয়_নিশ্চিত_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, খুব শিগগিরই ইসরাইলের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নেই কারণ ইসরাইল লেবাননের সঙ্গে আরেকটি যুদ্ধের ঝুঁকি নেবে না, এর কারণ হলো হিজবুল্লাহর প্রতিরক্ষা শক্তি। তিনি বলেন, ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। আল-আকসা মসজিদও মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৯ ০৮:০২ Asia/Dhaka
  • হাসান নাসরুল্লাহ
    হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, খুব শিগগিরই ইসরাইলের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নেই কারণ ইসরাইল লেবাননের সঙ্গে আরেকটি যুদ্ধের ঝুঁকি নেবে না, এর কারণ হলো হিজবুল্লাহর প্রতিরক্ষা শক্তি। তিনি বলেন, ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। আল-আকসা মসজিদও মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, গোটা ইহুদিবাদী ইসরাইল এখন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। পাশ্চাত্যের নিষেধাজ্ঞা সত্ত্বেও হিজবুল্লাহ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ২০০৬ সালের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের ত্রয়োদশ বার্ষিকীতে গতকাল (শুক্রবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটা সময় বলতাম ইসরাইলে দক্ষিণ হাইফায় হামলা চালানোর ক্ষমতা আমাদের রয়েছি। আমরা আজ বলতে পারি এইলাতের দক্ষিণেও যদি ইসরাইলের কোনো স্থাপনা থেকে থাকে তাহলে আমরা সেখানেও হামলা করতে সক্ষম, শুধু তাই নয় গোটা ইসরাইল এখন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইল হামলা চালানোর সাহস দেখালে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তা তারাও ভালো করেই জানে।

বলেন, আমাদের কাছে ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২০০৬ সালে আমাদের এই সক্ষমতা ছিল না। বর্তমানে আমাদের শুধু ক্ষেপণাস্ত্র নয়, শক্তিশালী বহু ড্রোন রয়েছে।

তিনি ভাষণ দেয়ার সময় দখলদার ইসরাইলের একটি মানচিত্র ক্যামেরার সামনে প্রদর্শন করে ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, এখানে ৭০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ২০ কিলোমিটার প্রস্থের একটি এলাকা রয়েছে যেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।