মধ্যপ্রাচ্যে সব সন্ত্রাসীর পেছনেই রয়েছে ইসরাইল: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i71947-মধ্যপ্রাচ্যে_সব_সন্ত্রাসীর_পেছনেই_রয়েছে_ইসরাইল_সিরিয়া
সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, মধ্যপ্রাচ্যে সব সন্ত্রাসীর মদদদাতা হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। লেবাননের আল-আহাদ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
  • ফয়সাল মিকদাদ
    ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, মধ্যপ্রাচ্যে সব সন্ত্রাসীর মদদদাতা হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। লেবাননের আল-আহাদ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন- আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো এবং ইহুদিবাদী ইসরাইল হচ্ছে সিরিয়ায় সংকট সৃষ্টির প্রধান হোতা। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও তার মিত্র দেশগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির পাশাপাশি সেগুলোকে অস্ত্র সহযোগিতা ও সমর্থন দিয়ে প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করার চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়া কখনোই চাপের কাছে নতিস্বীকার করবে না। মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে প্রতিরোধ সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

সিরিয়ার এই মন্ত্রী বলেন, যারা সিরিয়া তথা প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের অবস্থান আসলে দখলদার ইসরাইলের পক্ষে। সিরিয়ায় নতুনকরে বিদেশি সেনা পাঠানোর পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ ধরণের পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এরইমধ্যে দেশটির সরকার সন্ত্রাস দমনে সাফল্যের পরিচয় দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪