ইসরাইলের সঙ্গে বৈঠক ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা: হামাস
-
ইসরায়েল কাৎজের সঙ্গে (বামে) শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার বৈঠক ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়।
আমেরিকা সফরের সময় গত বুধবার ইসরাইল ও বাহরাইনের মন্ত্রী এ বৈঠক করেন। তেল আবিব এবং মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো। ইসরাইলি মন্ত্রী বৃহস্পতিবার এক টুইটার পোস্টে বৈঠকের খবর নিশ্চিত করেন।
এ সম্পর্কে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি গতকাল (শুক্রবার) টুইটার পোস্টে বলেছেন, “দখলদার সরকারের মন্ত্রীর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রন্ত্রীর ঘনিষ্ঠ ছবি দেখে পরিষ্কার হয় যে, ইহুদিবাদীদের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক রয়েছে।”
সামি আবু জুহরি বলেন, “এ ধরনের বৈঠক আল-কুদস ও ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে জনগণের সচেতনতাকে মিথ্যা প্রমাণ করা ও ফিলিস্তিনি ইস্যুকে ভুলিয়ে দেয়া যাবে না।”#
পার্সটুডে/এসআইবি/২০