ইয়েমেন বিরোধী যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আমেরিকা: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i72283-ইয়েমেন_বিরোধী_যুদ্ধে_সক্রিয়ভাবে_অংশগ্রহণ_করছে_আমেরিকা_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা কেবল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্রই যোগাচ্ছে না বরং দেশটির বিরুদ্ধে চলমান নির্মম যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুলাই ২৬, ২০১৯ ১৬:৩৬ Asia/Dhaka
  • মোহাম্মদ আল-বুখতাইতি
    মোহাম্মদ আল-বুখতাইতি

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা কেবল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্রই যোগাচ্ছে না বরং দেশটির বিরুদ্ধে চলমান নির্মম যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো প্রবীণ সদস্য মোহাম্মদ আল-বুখতাইতি এ কথা বলেছেন। তিনি বলেন, কেবল অস্ত্র বিক্রি নয় বরং ইয়েমেন বিরোধী আগ্রাসী যুদ্ধে সরাসরি অংশ গ্রহণের মধ্য দিয়ে আমেরিকার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি এ আগ্রাসী যুদ্ধকে আইনসঙ্গত করে তোলার জন্য আমেরিকা মরীয়া হয়ে উঠেছে বলেও জানান তিনি।

১৬ বছর পর সৌদি আরবের মাটিতে মার্কিন সেনাদল যখন ফিরে আসছে তখন এ বক্তব্য দিলেন তিনি। সংবাদ প্রকাশিত খবর থেকে জানা গেছে,  গত সপ্তাহে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ঘোষণা করেছেন যে শত শত মার্কিন সেনাকে দেশটিতে মোতায়েন করা হবে। এ সব সেনাকে রিয়াদের প্রিন্স সুলতান বিন আজিজ ঘাঁটি বাইরে মোতায়েন করা হবে।# 

পার্সটুডে/মূসা রেজা/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।