ইয়েমেনে আগ্রাসীদের সতর্ক করে দিল কাতার
কাতারের মন্ত্রী পরিষদের উপদেষ্টা এবং উপপ্রধানমন্ত্রী হামাদ আল গাভারি ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা দেশগুলোর প্রতি সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে ইয়েমেন যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল (মঙ্গলবার) এক টুইটার বার্তায় হামাদ বলেন, যারা ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেনকে পুনর্গঠনের ব্যাপারে ইয়েমেনি জনগণেরই অধিকার রয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত চার বছরের হামলায় ১২ হাজার ইয়েমেনি নিহত ও ২৬ হাজার আহত হয়েছে। এছাড়া, দেশটির ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।