ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি': নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন কুশনার
https://parstoday.ir/bn/news/west_asia-i72437-ট্রাম্পের_'ডিল_অব_দ্যা_সেঞ্চুরি'_নেতানিয়াহুর_সঙ্গে_বৈঠক_করলেন_কুশনার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং উপদেষ্টা জারেড কুশনার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে স্বাক্ষাৎ করেছেন। ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মহা ষড়যন্ত্রমূলক 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বাস্তবায়নের অংশ হিসেবে কুশনার ইসরাইল সফর করেছেন বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০১, ২০১৯ ১১:৩৮ Asia/Dhaka
  • ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি': নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং উপদেষ্টা জারেড কুশনার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে স্বাক্ষাৎ করেছেন। ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মহা ষড়যন্ত্রমূলক 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বাস্তবায়নের অংশ হিসেবে কুশনার ইসরাইল সফর করেছেন বলে মনে করা হচ্ছে।

নেতানিয়াহু এবং কুশনার গতকাল (বুধবার) জেরুজালেম আল কুদসে মিলিত হয়েছেন বলে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জ্যাসন গ্রিনব্লাট, ইরান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান এবং আমেরিকায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন ডার্মার উপস্থিত ছিলেন।     

বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের একজন কর্মকর্তার বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি এগিয়ে নেয়ার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মাসে বাহরাইনে এক সম্মেলনে ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি উন্মোচন করা হয় যেখানে মধ্যপ্রাচ্যে আগামী দশ বছরে ৫,০০০ ডলার বিনিয়োগ করার প্রস্তাব দেয়া হয়েছে। ফিলিস্তিনের সব পক্ষ ওই সম্মেলন বয়কট করেছে। ফিলিস্তিনি জনগণকে অর্থনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে ইসরাইলের দখলদারিত্বের বৈধতা দেয়ার মার্কিন প্রস্তাবের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সব পক্ষ। #  

পার্সটুডে/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।