গাজায় ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i72699-গাজায়_ইসরাইলি_হামলায়_৪_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় চারজন শহীদ হয়েছেন। আজ (শনিবার) ভোরে উপত্যকার 'দির বালাক' এলাকার দু'টি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৯ ১৪:৫৯ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় চারজন শহীদ হয়েছেন। আজ (শনিবার) ভোরে উপত্যকার 'দির বালাক' এলাকার দু'টি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

এ সময় চার ফিলিস্তিনি শহীদ হন। 

সম্প্রতি গাজার বিভিন্ন এলাকায় জঙ্গিবিমান ও কামান হামলা বেড়েছে। যখন ইচ্ছা তখন গাজায় হামলা চালাচ্ছে দখলদার সেনারা।  প্রায় এক শতক ধরে নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিবাদীদের হাতে এভাবেই মার খাচ্ছে ফিলিস্তিনিরা। প্রজন্ম থেকে প্রজন্ম ঝরছে রক্ত।

এরপরও ফিলিস্তিনের জনগণ দখলদারদের কাছে মাথানত করে নি। তারা দখলদারদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে ইহুদিবাদী ইসরাইল এখন সব সময় আতঙ্কে থাকে।

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।