ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন ১৭ দেশ পরাজিত হয়েছে: আনসারুল্লাহ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i72941-ইয়েমেনে_সৌদি_নেতৃত্বাধীন_১৭_দেশ_পরাজিত_হয়েছে_আনসারুল্লাহ_আন্দোলন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য ১৭টি দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠন করলেও এখন মাত্র একটি বা দু’টি দেশ এই রক্তক্ষয়ী আগ্রাসনে রিয়াদকে সঙ্গ দিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৯ ০৪:২৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ আলী আল-হুথি
    মোহাম্মাদ আলী আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য ১৭টি দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠন করলেও এখন মাত্র একটি বা দু’টি দেশ এই রক্তক্ষয়ী আগ্রাসনে রিয়াদকে সঙ্গ দিচ্ছে।

আনসারুল্লাহ আন্দোলনের নেতা ও ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি সোমবার আল-মাসিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আমাদের জনগণের বিরুদ্ধে হামলার জন্য ১৭টি দেশ একজোট হয়েছিল কিন্তু তাদের মধ্যে মাত্র একটি বা দু’টি দেশ এখন অবশিষ্ট রয়েছে এবং আমরা তাদেরকেও পরাজিত করব। ”

ইয়েমেনে সৌদি আরবের ধ্বংসযজ্ঞের ফাইল ছবি

আল-হুথি আরো বলেন, ইয়েমেনের জনগণ আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি সৌদি আগ্রাসনের প্রথম দিন থেকে কোনো ধরনের পশ্চাদপসরণ ছাড়া আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আনসারুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি ইয়েমেনের সেনাবাহিনীর প্রশংসা করেন।

আল-হুথি বলেন, “আমরা আজ একটি বৈশ্বিক দুর্বৃত্ত চক্রের মোকাবিলা করছি যারা ইয়েমেনকে তাদের উপনিবেশে পরিণত করে এদেশের জনগণকে ক্রীতদাস বানাতে চেয়েছিল।”

সৌদি আরব ও তার কিছু আঞ্চলিক মিত্র দেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। দেশটির আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করে সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসাতে চায় রিয়াদ। কিন্তু চার বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি সৌদি আরব।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।