উন্নত মার্কিন ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i72974-উন্নত_মার্কিন_ড্রোন_এমকিউ_নাইন_ভূপাতিত_করল_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ আজ বুধবার ভোরে আমেরিকার তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করেছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী ড্রোনটি ইয়েমেনের আকাশে পাঠিয়েছিল।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২১, ২০১৯ ১২:৫৩ Asia/Dhaka
  • উন্নত মার্কিন ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ আজ বুধবার ভোরে আমেরিকার তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করেছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী ড্রোনটি ইয়েমেনের আকাশে পাঠিয়েছিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় মার্কিন ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। এর ফলে তা ভূপাতিত হয়। ইয়েমেনিদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, সৌদি আরব আমেরিকার তৈরি ড্রোনটি ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহার করছিল। ড্রোন ধ্বংসের কাজে যে মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা খুব শিগগিরই সবার সামনে প্রদর্শন করা হবে তিনি জানান।

তিনি বলেন, আগ্রাসীদের উচিত ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন থেকে পুরোপুরি বিরত থাকা। 

এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনির সামরিক বাহিনী।

ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে আজকের ড্রোনটিই সবচেয়ে উন্নত বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।