একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে হাশ্‌দ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i73032-একটি_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করেছে_হাশ্_দ_আশ_শাবি
ইরাকের সরকারপন্থী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌ আশ-শাবি জানিয়েছে, তারা রাজধানী বাগদাদের আকাশ থেকে একটি অজ্ঞাত গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৯ ০৭:১৮ Asia/Dhaka
  • ড্রোনের ফাইল ফটো
    ড্রোনের ফাইল ফটো

ইরাকের সরকারপন্থী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌ আশ-শাবি জানিয়েছে, তারা রাজধানী বাগদাদের আকাশ থেকে একটি অজ্ঞাত গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেলকে আশ-শাবি জানিয়েছে, এ সংগঠনের দ্বাদশ ব্রিগেড নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ড্রোনটি ভূপাতিত করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাগদাদের আকাশে ওড়ার সময় এটি ভূপাতিত করা হয়।

এর আগে গতকাল দিনের প্রথমভাগে ইরাকের প্রভাবশালী সংসদ সদস্য আম্মার আল-হাকিম প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ইরাকের আকাশকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি ইরাকের হাশ্‌দ আশ-শাবির কয়েকটি লক্ষ্যবস্তুর উপরে কয়েকদফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে, এসব হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা জড়িত রয়েছে।#

হাশ্‌দ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দেস বলেছেন, ইসরাইলের ড্রোনকে ইরাকে এনেছে আমেরিকা এবং এ ব্যাপারে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩