গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইরাকের হাশ্দ আশ-শাবি
-
ড্রোন
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হার্টশ্দ আশ-শাবি একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরাকের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
আস-সুমারিয়া টেলিভিশন গতকাল (রোববার) জানিয়েছে, হাশ্দ আশ-শাবির ৫০তম ব্রিগেডের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে। ড্রোনটি নেইনেভা প্রদেশের এ সংগঠনের ঘাঁটির দিকে যাচ্ছিল। তবে প্রাথমিকভাবে জানা যায় নি যে, কারা এই ড্রোনটি পরিচালনা করছিল।
গত বৃহস্পতিবার ইরাকের স্বেচ্ছাসেবী হাশ্দ আশ-শাবি রাজধানী বাগদাদের উপকণ্ঠে আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। গত কিছুদিন ধরে এ সংগঠনের ওপর ড্রোনের মাধ্যমে যেমন নজরদারি চলছে তেমনি সংগঠনের বেশকিছু ঘাঁটিতে কয়েকদফা হামলা হয়েছে। এসব হামলার জন্য হাশ্দ আশ-শাবি এবং ইরাকের কোনো কোনো সংসদ সদস্য আমেরিকা ও ইসরাইলকে দায়ী করছেন।#
পার্সটুডে/এসআইবি/২৬