পাশ্চাত্য আবার সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের অনুপ্রবেশ করাতে চায়: দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i73215-পাশ্চাত্য_আবার_সিরিয়ায়_উগ্র_সন্ত্রাসীদের_অনুপ্রবেশ_করাতে_চায়_দামেস্ক
পশ্চিমা দেশগুলো উগ্র সন্ত্রাসীদেরকে ‘মধ্যপন্থি সশস্ত্র বিরোধী গ্রুপ’ বলে অভিহিত করার মাধ্যমে তাদেরকে আবার সিরিয়ায় অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘে নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে এ অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ০৬:৩৮ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন বাশার আল-জাফারি
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখছেন বাশার আল-জাফারি

পশ্চিমা দেশগুলো উগ্র সন্ত্রাসীদেরকে ‘মধ্যপন্থি সশস্ত্র বিরোধী গ্রুপ’ বলে অভিহিত করার মাধ্যমে তাদেরকে আবার সিরিয়ায় অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দামেস্ক। জাতিসংঘে নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে এ অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি।

তিনি বলেন, সিরিয়া সরকার উগ্র জঙ্গিদের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। এক্ষেত্রে বেসামরিক নাগরিকদের টার্গেট করা হচ্ছে বলে পশ্চিমারা মিথ্যা অভিযোগ করলেও তাতে দামেস্ক  পিছপা হবে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক (ফাইল ছবি)

সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, বিদেশিরা উগ্র জঙ্গিদের সমর্থন দেয়া বন্ধ করলেই কেবল সিরিয়ার জনগণ প্রকৃত শান্তি ও নিরাপত্তা ফিরে পাবে। জাফারি বলেন, সিরিয়ার সেনাবাহিনী যখনই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে কোনো সাফল্য অর্জন করে তখনই নিরাপত্তা পরিষদের কোনো কোনো সদস্য দেশ সে সাফল্যকে ম্লান করে দেয়ার পাশাপাশি সিরিয়ার বদনাম করার জন্য নানা ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করে।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশের সেনাবাহিনী যখন সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায় তখন পাশ্চাত্য ‘বেসামরিক অবস্থানে হামলা হয়েছে’ বলে সোরগোল ফেলে দেয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসীদের প্রতি সমর্থনের এই ভ্রান্ত নীতি পরিহার করার জন্য তিনি পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।