সৌদি-আমিরাতি জোট ভাঙনের মুখে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i73362-সৌদি_আমিরাতি_জোট_ভাঙনের_মুখে_ইয়েমেনের_প্রতিরক্ষামন্ত্রী
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী নাসির আল আতিফি বলেছেন,আগ্রাসী শক্তি হামলা বন্ধ না করলে তাদের জন্য আরও কঠিন পরিণতি অপেক্ষা করছে। আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ০৮:৪২ Asia/Dhaka
  • নাসির আল আতিফি
    নাসির আল আতিফি

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী নাসির আল আতিফি বলেছেন,আগ্রাসী শক্তি হামলা বন্ধ না করলে তাদের জন্য আরও কঠিন পরিণতি অপেক্ষা করছে। আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

তিনি আরো বলেন, সৌদিআরব এবং সংযুক্ত আরব আমিরাতের জোট ভাঙনের মুখে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আরো বেশি প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ভবিষ্যতে ইয়েমেনিরা আরও কঠিন জবাব দেবে বলে তিনি জানান।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আগামীতে আগ্রাসী দেশগুলোর ভূখণ্ডে আরও ভেতরে হামলা চালানো হবে এবং তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত আসবে। তিনি বলেন, শত্রুরা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র তৈরীর সক্ষমতা ও দক্ষতার ব্যাপারে কিছুই জানে না।

তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, আমাদের বিশেষজ্ঞরা ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ধামার প্রদেশের জেলখানায় হামলার জন্য আগ্রাসী শক্তিকে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। গত রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের জঙ্গী বিমানগুলো ধামারের জেলখানাসহ বিভিন্ন স্থানে সাত দফা বোমা বর্ষণ করেছে। এর ফলে শতাধিক মানুষ নিহত এবং বহু আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৪