ইরাকে বিমান অভিযানে দায়েশের ১৩ কমান্ডার নিহত
এপ্রিল ২১, ২০১৬ ০৭:২৩ Asia/Dhaka
ইরাকের বিমান বাহিনীর অভিযানের মুখে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের শীর্ষস্থানীয় এক কমান্ডারসহ অন্তত ১৩ কমান্ডার নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে এ বিমান অভিযান চালানো হয়েছে।
সালাউদ্দিনের উত্তরাঞ্চলীয় শারকাত এলাকায় অবস্থিত দায়েশগোষ্ঠীর সদর দফতরের ওপর ইরাকের এফ-১৬ জঙ্গিবিমানগুলো এ অভিযান চালিয়েছে। আরবি নিউজ ওয়েবসাইট আস-সুমেরিয়া এ খবর দিয়েছে। শীর্ষস্থানীয় দায়েশ কমান্ডারের নাম ওয়াজির বলে এতে জানানো হয়েছে। এ ছাড়া, অভিযানে অনেক দায়েশ আহত হয়েছে।
গত কয়েক দিনে ইরাকে অনেক সদর দফতর হারিয়েছে দায়েশগোষ্ঠী। রোববারে মসুলে ইরাকি বিমান অভিযানে দায়েশের তিন সদর দফতর ধ্বংস হয়েছে। এ অভিযানে অন্তত ১৭ সন্ত্রাসী নিহত হয়েছিল।#
মূসা রেজা/২১
ট্যাগ