নিজের স্বার্থে ইসরাইলের ধ্বংস ত্বরান্বিত করছেন নেতানিয়াহু: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i73658-নিজের_স্বার্থে_ইসরাইলের_ধ্বংস_ত্বরান্বিত_করছেন_নেতানিয়াহু_ইরান
ইরানের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান নদীর পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলে যুক্ত করবেন বলে যে ঘোষণা দিয়েছেন তার ফলে ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্রের ধ্বংস ত্বরান্বিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০৩:২০ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান নদীর পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলে যুক্ত করবেন বলে যে ঘোষণা দিয়েছেন তার ফলে ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্রের ধ্বংস ত্বরান্বিত হবে।

ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল কথিত শান্তি প্রক্রিয়া ও ডিল অব সেঞ্চুরির নামে ফিলিস্তিনিদের জন্য যে কত বড় অশুভ পরিকল্পনা তৈরি করেছে তা নেতানিয়াহুর এ বক্তব্যে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে।

, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু সম্প্রতি এক নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন, তিনি পুনর্নিবাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করবেন।  

তিনি বলেছেন, ১৭ সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভের পরপরই জর্ডান উপত্যকা এবং ডেড সি বা মৃত সাগরের উত্তরাঞ্চলে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুল্লাহিয়ান নেতানিয়াহুকে ‘নব্য হিটলার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী মার্কিন সমর্থন ও আরব দেশগুলোর অর্থসাহায্য নিয়ে মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে চান।  তিনি তেল আবিবের এই সর্বগ্রাসী পদক্ষেপ প্রতিহত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।