নেতানিয়াহুর সঙ্গে জোট করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেনারেল গান্তজ
-
নেতানিয়াহু (বামে) ও বেনি গান্তজ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জোট করে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং ব্লু অ্যান্ড হোয়াইট জোটের নেতা জেনারেল বেনি গান্তজ। তার এ জোট নেতানিয়াহুর উগ্র ডানপন্থী লিকুদ পার্টি চেয়ে সামান্য বেশি আসন নিয়ে এগিয়ে রয়েছে।
বেনি গান্তজ অঙ্গীকার ব্যক্ত করেছেন যে, তিনি নিজেই সরকার গঠনের জোর প্রচেষ্টা চালাবেন। ইহুদিবাদী ইসরাইলের ১২০ সদস্যের আসন বিশিষ্ট সংসদে সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন হয়। নেতানিয়াহুর দল পেয়েছেন ৩১ টি আসন আর বেনি গান্তজ পেয়েছেন ৩২টি আসন। সে ক্ষেত্রে যে দল বা জোট সরকার গঠন করুক না কেন তাদেরকে অন্য ছোটখাটো দলের সমর্থন নিতে হবে।
মঙ্গলবার নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “বেনি আমাদেরকে অবশ্যই বৃহত্তর ঐক্যের একটি সরকার গঠন করতে হবে আর সম্ভব হলে তা আজই।”
এর জবাবে নেতানিয়াহুর নাম উল্লেখ না করেই বেনি গান্তজ ওই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি নিজেই একটি উদারপন্থী জোট সরকার গঠনের চেষ্টা করবেন। তিনি নেতানিয়াহুর সঙ্গে জোটবদ্ধ মিত্র হবেন না বলেও জানিয়েছেন। ব্লু অ্যান্ড হোয়াইট জোটের আরেক শীর্ষ নেতা মোশে ইয়ালন বলেছেন, নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ লোকের সঙ্গে তিনি জোটবদ্ধ হবেন না।#
পার্সটুডে/এসআইবি/২০